ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নেত্রকোনায় শ্রেষ্ঠ কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২০০০ বার পড়া হয়েছে

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক। রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠিত অপরাধ পর্যালোচনায় ভালো কাজের মূল্যায়ন হিসেবে মনোনীত হন তিনি।

অপরদিকে একই থানার এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মামুন ইবনে হেলাল জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। পরে বিকেলে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ তিন জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হারুন-অর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল সুমন কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মো. আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ লুৎফুল হক বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

তাছাড়া পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোনায় শ্রেষ্ঠ কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক

আপডেট সময় : ১০:৩৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪