ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

সিরিয়ায় আইএস দমনে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান ব্লিঙ্কেনের

আন্তর্জাতিক ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ২১৩৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর পুনরুত্থান প্রতিরোধে অব্যাহত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) আঙ্কারায় এক বৈঠক শেষে তারা এই অবস্থান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়, বিশেষত দেশটির উত্তরাঞ্চলে মার্কিন-সমর্থিত কুর্দি বাহিনী এবং তুরস্ক-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘাত।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমাদের দেশগুলো দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছে এবং অনেক কিছু দিয়েছে আইএসের আঞ্চলিক খেলাফত নির্মূল করতে। এই হুমকি যেন আবার মাথাচাড়া না দেয়, তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।

বৈঠকের পর ফিদান বলেন, সিরিয়ায় আমাদের অগ্রাধিকার হচ্ছে স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসের মাটি শক্ত হতে না দেওয়া এবং ইসলামিক স্টেট ও পিকেকে যেন সেখানে আধিপত্য বিস্তার করতে না পারে তা প্রতিরোধ করা।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি—আমাদের সাধারণ উদ্বেগ কী এবং এর সমাধানে আমরা কী করতে পারি।

ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্ক সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দিলেও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ে তাদের স্বার্থে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এসডিএফ যুক্তরাষ্ট্রের একটি জোটের প্রধান সহযোগী, যা আইএসের বিরুদ্ধে লড়াই করছে। তবে এসডিএফের নেতৃত্বে থাকা পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)-কে তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর শাখা হিসেবে দেখে, যা তুরস্কে নিষিদ্ধ এবং চার দশক ধরে তুরস্ক সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর কী চিত্র দেখতে চায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র, তা নিয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে।

এর আগে এই সপ্তাহে তুরস্ক-সমর্থিত বাহিনী উত্তর সিরিয়ার মানবিজ শহরটি এসডিএফের কাছ থেকে দখল করে। এসডিএফ এরপর ইউফ্রেটিস নদীর পূর্বে সরে যায়। সিরিয়ার বিরোধী সূত্রে রয়টার্সকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও তুরস্ক এসডিএফের প্রত্যাহার নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে ব্লিঙ্কেন বা ফিদান, কেউই এই সমঝোতা নিয়ে কোনও মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরিয়ায় আইএস দমনে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান ব্লিঙ্কেনের

আপডেট সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪