ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ১৯৩৩ বার পড়া হয়েছে

১৭ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনও কার্যালয় রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আমাদের দলের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে।’

এ সময় সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সিরাজুল ইসলাম। পরে নেতাকর্মীদের নিয়ে বিএনপির ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪