ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

সিলেট সীমান্ত থেকে কয়েকজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ১৯৬৯ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে কয়েকজন  বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার পর সোমবার বিএসএফ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে হস্তান্তর করেছে বলে জানা যায়। তবে তাদেরকে থানায় রাখা হয়েছে না কি কারাগারে প্রেরণ করা হয়েছে সে বিষয়টি সোমবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান জানিয়েছেন, ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি ইউপি সদস্য মান্নান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্ত থেকে কয়েকজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ০৯:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪