ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর বিদ্রোহ তদন্তে কমিশন গঠন।

জেড নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ১৯৭০ বার পড়া হয়েছে

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান করা হয়েছে বিজিবির (তৎকালীন বিডিআর) সাবেক মহাপরিচালক আ ল ম ফজলুর রহমানকে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) পিলখানায় বিজিবির সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা সব সময় চেয়েছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন হোক। রবিবার (২২ ডিসেম্বর) রাতে কমিশন গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা সই করে দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিশনের সদস্য সংখ্যা সাত জন। বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান এ কমিশনের সভাপতি। তার সঙ্গে আরও থাকবেন সামরিক বাহিনীর দুজন সদস্য, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

রবিবার কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারী সব জায়গায় রয়ে গেছে। যে দুষ্কৃতকারীরা তাকে হেনস্তা করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর বিদ্রোহ তদন্তে কমিশন গঠন।

আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪