ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • / ২০১৭ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স।

ইউক্রেনের খারকিভ ও ডিনিপ্রো অঞ্চল এবং কৃষ্ণ সাগরের উপকূলবর্তী বন্দর নগরী ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (৪ এপ্রিল) রাতভর চালানো হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে রাশিয়ার অন্তত ১৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় স্লোবোজানস্কে গ্রামে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। এছাড়া  একটি খাদ্য কারখানায় হামলায় অন্তত ছয় কর্মী আহত হয়েছে।

দক্ষিণে ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় শহরে তিনজন আহত হয়েছে। এছাড়া একটি ভবনে আগুন ধরে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং বাণিজ্যিক ভবন। ভবনের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে আরও চারজন।

শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, পূর্ব ডোনেস্ক অঞ্চলে রাশিয়ার একটি এসইউ-২৫ বোমারু বিমান ভূপাতিত করেছে ইউক্রেনের ১১০ তম যান্ত্রিক ব্রিগেড।

তার দাবি, ফ্রন্টলাইন যোদ্ধা ও বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে প্রতিদিন বিভিন্ন ধরনের আটটি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৭০টি বোমারু বিমান হামলা চালায় রুশ বাহিনী। জেলেনস্কি আরও বলেন, শান্তি স্থাপনের কোনও ইচ্ছে মস্কোর নেই। জুন মাসে সুইজারল্যান্ডে একটি বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সম্মেলন রাশিয়া ছাড়াই সফল হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪