ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ১৯৯৩ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান মিলন,
ভ্রাম্যমান প্রতিনিধি, রাজশাহী

গত ১১ই মার্চ রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর দফাদারপাড়া হতে বিকাল ০৪:৪০ টায় একজন মাদককারবারিকে ২৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম মো: সাজদার আলী (৩৫)। মো: সাজদার আলী রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর দফাদারপাড়ার মো: সামসুল হকের পুত্র।

রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গত ১১ই মার্চ ২০২৪ খ্রি. বিকাল ০৩:৫০ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ট্রাফিক মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর দফাদারপাড়াস্থ অভিযুক্ত মো: সাজদার আলীর বাড়ির উত্তর পার্শ্বের বাঁশঝাড়ের নিকট একজন মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী জনাব মুহা: রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গতকাল ১১ই মার্চ ২০২৪ খ্রি. বিকাল ০৪:২০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪:৪০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: সাজদার আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর হতে একটি সাদা পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ২৭ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোসা: নাজমা খাতুন (২৮), স্বামী: মো: সাজদার আলী, সাং-মোক্তারপুর দফাদারপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ২৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১

আপডেট সময় : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪