ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে হামলা প্রতিপক্ষের মারপিটে কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ১৯৭৮ বার পড়া হয়েছে

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আনারুল ইসলাম (৫৫) নামের এক কৃষককে মারপিটের ঘটনা ঘটেছে। টি এম এস এস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের পুত্র ইউসুফ আলী বাদী হয়ে ঐ দিন (২২ জানুয়ারি) সোমবার শিবগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানা পুলিশ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, আবু বক্কর সিদ্দিক এর স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মাসুম এর স্ত্রী রুমা বেগম (২৪)।
শিবগঞ্জ থানায় মামলার তদন্তকারী উপপরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, নিহত কৃষক আনারুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামের মৃত তুফান প্রামানিকের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই এলাকার গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিক তার পুত্র আব্দুর রহিম ও করিম উদ্দিন এর নেতৃত্বে ১০/১৫জনের একটি দল সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে আনারুলের বাড়ীতে (২২ জানুয়ারী) সোমবার সকালে হামলা চালায়। এতে আনারুল ইসলাম বাঁধা প্রদান করলে তাকে বেধরক মারপিট করে। এসময় আনারুলকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তারা আনারুলের পরিবারের আরও ৫ জনকে মারপিটে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে (২৪ জানুয়ারী) বুধবার সকাল ৭টায় আনারুলের মৃত্যু হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, নিহত আনারুল ইসলামের মরদেহ সুরুতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে থানায় নেওয়া হয়েছে। অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে হামলা প্রতিপক্ষের মারপিটে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪