ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

শুক্রবার বিকালে সব মসজিদে দোয়া কর্মসূচি আ.লীগের

জেড নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / ১৯৪২ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার (২ আগস্ট) বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। সেটি একদিন পিছিয়ে শনিবার নেওয়া হয়েছে। তবে শুক্রবার বিকালে বাদ আসর একই উপলক্ষে দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, পরদিন শনিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুক্রবার বিকালে সব মসজিদে দোয়া কর্মসূচি আ.লীগের

আপডেট সময় : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪