ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ, বন্ধ সিটি এলাকায়

জেড নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ১৯৯৫ বার পড়া হয়েছে

আগামী ৪ আগস্ট খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। দেশের সব সিটি করপোরেশন (১২টি) ও নরসিংদী পৌরসভা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় এদিন থেকে খুলে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ বুধবার (৩১ জুলাই) এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩১ জুলাই) মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়।মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ জুলাই জারি করা আদেশ রহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় জানানো হয়, দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

এই আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউর সময়সীমা বিবেচনায় রেখে শিখনসময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ, বন্ধ সিটি এলাকায়

আপডেট সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪