ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

রাজশাহীতে নবজাতককে হাসপাতালে রেখে উধাও বাবা-মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২০০৫ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান মিলন
ভ্রাম্যমান প্রতিনিধি, রাজশাহী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে এক নবজাতককে ফেলে পালিয়ে গেছেন শিশুটির বাবা-মা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নবজাতকটিকে চিকিৎসাধীন রেখে ইমার্জেন্সি থেকে ভর্তির কাগজ আনার কথা বলে বাবা-মা পরিচয় দেয়া দুজন আর ফিরে আসেননি। শিশুটিকে বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।

২৬ নম্বর ওয়ার্ডের নার্স ও গার্ডরা জানান, প্রায় ৩০ বছর বয়সী দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বাচ্চাটিকে ওয়ার্ডে নিয়ে আসে। চিকিৎসা চলা অবস্থায় গেট থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদ্য ভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে শ্বাসকষ্টের কথা বলে ভর্তি করাতে নিয়ে আসা হয়। নার্সরা নবজাতককে ভর্তির কাগজ আনার কথা বললে কাগজ আনার কথা বলে বাচ্চাটিকে রেখে চলে যায় বাবা-মা পরিচয় দেয়া দুজন।

এদিকে, রোববারও কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। বিষয়টি নিয়ে সমাজসেবা অধিদফতরকে অবগত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নবজাতককের বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে নবজাতককে হাসপাতালে রেখে উধাও বাবা-মা

আপডেট সময় : ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪