ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / ১৯৯৭ বার পড়া হয়েছে

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি

মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নেত্রকোণার কলমাকান্দায় লক্ষীপুর গ্রামে মায়ে কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে একই উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. হাতেম আলীর ছেলে মো. হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া (২২)। তারা সকলে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর উপ-পরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেনের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, এ হত্যা মামলার বাদী আব্দুল মালেক (৫০) ও প্রতিবেশি আসামি হাতেম আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আসামীরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এতে বাদীর স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাঁধা দেন। ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গালিগালাজ এবং একপর্যায়ে আসামিরা কাঠের রুল দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। আঘাত করাকালে মোমেনা খাতুনের কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদ মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে শিশুটি বমি ও পায়খানা করা শুরু করে। হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় শিশুটি বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও তিন-চারজনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। ধৃত দুজন আসামিকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, এ মামলার মূলহোতা আ. আজিজের ছেলে মো. হাতেম আলীকে (৪৮) গত এক জানুয়ারি সকালের দিকে গ্রেফতার এবং ওইদিনই দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করেছিল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

আপডেট সময় : ১১:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪