ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

বগুড়া-৪ আসনে নৌকার জয়’ আবারও এমপি তানসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • / ২০৩৮ বার পড়া হয়েছে

শেখ ফরিদ স্টাফ রিপোটার

দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নৌকা প্রতিকে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন ১৪ দলের প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক বিএনপি নেতা ডঃ জিয়াউল হক মোল্লা (ঈগল) প্রতিকে পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। মোট ১৯৩৯ ভোট বেশি পেয়ে রেজাউল করিম তানসেন এমপি নির্বাচিত হন। তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামীলীগ নেতা মুসফিকুর রহমান কাজল। তিনি (ট্রাক) প্রতিকে পেয়েছেন ৬১৭৮ ভোট। এছাড়াও শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল) প্রতিকে ৭২৬ ভোট, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (ডাব) প্রতিকে ২১৭৫ ভোট, মন্জুরুল আলম মেঘ (কবুতর) প্রতিকে ১১৯৫ ভোট পেয়েছেন। রবিবার রাত ৮ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য পাওয়া গেছে। নন্দীগ্রাম ৪৯টি কেন্দ্রে এবং কাহালু ৬৫টি কেন্দ্রে সর্বমোট ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আসনটিতে ৯৩ হাজার ৬৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসব মূখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। এবার আসনটিতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তবে প্রথম বারের মতো আসনটি নৌকার বিজয় সূচনা করলেন জাসদ নেতা রেজাউল করিম তানসেন। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী পরিষদের সদস্য এবং বগুড়া জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে নির্বাচন করেন। এর আগে মশাল প্রতিকে নির্বাচন করে দুই দুইবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়া-৪ আসনে নৌকার জয়’ আবারও এমপি তানসেন

আপডেট সময় : ১০:১৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪