ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নন্দীগ্রামে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ২০২৪ বার পড়া হয়েছে

শেখ ফরিদ স্টাফ রিপোটার।

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে নাশকতার ঘটনায় মামলায় যুবদল ও স্বেচ্ছা সেবকদলের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে পৌর সদরের মাঝগ্রাম এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মাঝগ্রাম এলাকার সাইফুল ইসলামের ছেলে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহিন (২৭) ও উপজেলার দাসগ্রাম এলাকার মজিবর রহমানের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কোরবান আলী (৪০)। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বানে ঝটিকা জনসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা। গ্রেফতার এড়াতে অনেকটা গোপনে তাদের কার্যক্রম চালাচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আড়ালে আছেন দলটির নেতারা। গ্রামীণ বিভিন্ন বাজারে গিয়ে ভোট বর্জনের লিফলেট বিতরণ এবং গ্রামীণ সড়কে রাতের আধাঁরে ঝটিকা মশাল মিছিল করে ফেসবুকে প্রচার করছে।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, গত ১৯ নভেম্বর উপজেলার ইউসুবপুর-তেঘরী এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নন্দীগ্রামে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪