ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ২০০০ বার পড়া হয়েছে

সান্তাহারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটনের সাথে জিআরপি থানার পুলিশ সদস্যদের অন্যায় আচরনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়।
শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রধান সড়কের পাশে সোমবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে নেতৃত্বদেন সংগঠনের সভাপতি বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন ও অন্যান্যরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, শুক্রবার সংবাদ করতে গেলে সান্তাহার জিআরপি থানার কনষ্টেবল নূরুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য শফিক ছোটনকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে অন্যায় আচরণ করেন। এই ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দ্রæত শাস্তির দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩