ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

যমুনায় দুই ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • / ২১২৮ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলায় নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ভাই হলো মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৭)। তারা উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। ঈদের দুদিন আগে বাবা-মায়ের সঙ্গে নানা দুদু সরকারের বাড়িতে বেড়াতে এসেছিল তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নানির সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায় দুই ভাই। একপর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির দেড় ঘণ্টা পর তাদের লাশ ভেসে ওঠে।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, ‘তাদের নানা দরিদ্র মানুষ। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। দুপুরে নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিকালে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যমুনায় দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪