ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

চট্টগ্রামের আনোয়ারায় জেলে পল্লীতে আগুন

আনোয়ারা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ২০৬৮ বার পড়া হয়েছে

আনোয়ারায় জেলে পল্লীতে আগুন

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হয়েছে জেলে পল্লীর ৪৬ ঘর। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে গেছে ৪৬ ঘর

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার তানভীর হোসেন জানান, ১টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

আনোয়ারায় জেলে পল্লীতে আগুনে পুড়ছে

রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিন শরীফ বলেন, সমুদ্রের কাছে হওয়ায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। ঘরগুলোতে জাল ও ট্রলারের তেল ছিল যার কারণে আগুনের তীব্রতাও ছিল বেশি। অগ্নিকাণ্ডে জেলেরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। ইউনিয়ন পরিষদ থেকে তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামের আনোয়ারায় জেলে পল্লীতে আগুন

আপডেট সময় : ০৩:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪