ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

অনিয়মের অভিযোগে তিন ইউনিয়নে বিএনপি সম্মেলন স্থগিত

জুড়ী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩২৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার তিনটি ইউনিয়নে অনিয়মের অভিযোগে বিএনপির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

অভিযোগে বলা হয়, পূর্বজুড়ী, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ এবং জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন—পূর্বজুড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জামায়াত সদস্য মনির সিদ্দিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে কৃষক লীগ কর্মী ফয়েজ আহমদকে সভাপতি করা হয়েছে। জেলা কমিটি এসবকে “অনিয়ম ও প্রশ্নবিদ্ধ” বলে উল্লেখ করে উক্ত তিন ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করে এবং সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।

জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা জানান, শুধু তিনটি নয়, উপজেলার ছয়টি ইউনিয়নেই ওয়ার্ড কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গত ২২ এপ্রিল ছয়টি ইউনিয়নের জন্য ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়। ২৭ এপ্রিল মনোনয়ন বাছাই হলেও, কমিশন ২৮ এপ্রিল কোনো শুনানি না করেই পাঁচটি মনোনয়নপত্র স্থগিত করে।

লিখিত বক্তব্যে মাছুম রেজা অভিযোগ করেন, আহ্বায়ক মোস্তাকিম হোসেন বাবুল এককভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছেন, যা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনিয়মের অভিযোগে তিন ইউনিয়নে বিএনপি সম্মেলন স্থগিত

আপডেট সময় : ০৪:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫