ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

স্রোতে ভেসে যাওয়ার ৩৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

রাজনগর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ১৯৬১ বার পড়া হয়েছে

মৃত সাদিক হোসেন হৃদয় (১৯)।

মৌলভীবাজারের রাজনগরে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে মনু নদে নিখোঁজ হন সাদিক হোসেন হৃদয় (১৯) নামে ওই তরুণ।

শনিবার (২৪ আগস্ট) সকালে রাজনগর সদর ইউনিয়নের পুদিনাপুর এলাকায় (ময়নার দোকান) তার মরদেহ পাওয়া যায়।

মৃত ওই তরুণ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের সোনাওর আলীর ছেলে। তিনি মুন্সিবাজার এলাকার একজন ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

মনু নদের বাঁধ ভেঙে বন্যার পানি আশপাশের লোকালয়ে প্রবেশের সঙ্গে প্রচুর মাছ আসার খবরে স্থানীয়দের অনেকেই ময়নার দোকান নামের স্থানটিতে মাছ ধরতে যান।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে বাবার সঙ্গে হৃদয়ও খেয়া জাল দিয়ে মাছ ধরতে যান। রাত সাড়ে ১২টার দিকে হৃদয় তার হাতে বাঁধা খেয়া জাল পানিতে ছুড়ে মারেন। তখন জালের রশির টানে কিছু বুঝে ওঠার আগেই পানিতে পড়ে যান তিনি।

স্রোতের তীব্রতার কারণে পানিতে নেমে হৃদয়কে উদ্ধার করার সাহস করেনি কেউ। তবে তার বাবা সঙ্গে সঙ্গেই পানিতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি। পানির স্রোতের কারণে মুহূর্তেই নিখোঁজ হন হৃদয়।

বন্যার পানি ছড়িয়ে পড়ায় রাজনগর উপজেলার একাধিক গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে রাতের ঘন অন্ধকারে উদ্ধার তৎপরতা চালাতে ব্যর্থ হয় স্থানীয় ফায়ার সার্ভিস।

পরে শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালিয়েও হৃদয়ের কোনও খোঁজ পায়নি।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা জানান, এর পরদিন আজ শনিবার সকালে স্থানীয়রা হৃদয়ের মরদেহ দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তাকে জালে প্যাঁচানো অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্রোতে ভেসে যাওয়ার ৩৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪