ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

রাজধানীর ১০ জায়গায় আগুন, যেতে পারছে না ফায়ার সার্ভিস

ধা
  • আপডেট সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • / ১৯৬০ বার পড়া হয়েছে

এক দফা আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে ১০টির ওপরে অগ্নিসংযোগের সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তবে নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিএসএমএমইউতে লাগা আগুনে পুড়ে পরিবহন ভস্মীভূত। সেখানে আগুন লাগার সংবাদ পেলেও ফায়ার সার্ভিস নিরাপত্তা জনিত কারণে যেতে পারেনি।

এদিকে বাটা সিগনালে পুলিশ বক্স, বাংলামোটর পুলিশ বক্স ও শেরাটন পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া কলাবাগান পুলিশ বক্স ভাঙচুর করেছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন জাগায় বেলা ১১টার পর থেকে বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। পরে ফায়ার সার্ভিস গাড়ি পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চাওয়া হয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানায়, চলমান অবস্থায় তারা ফায়ার সার্ভিসের গাড়ির নিরাপত্তা দিতে পারবেন না।

এদিকে রোববার (৪ আগস্ট) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাজধানীর অনেক জায়গা থেকে আগুন লাগার সংবাদ পাচ্ছি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না। গাড়ি রওনা হলেও রাস্তায় সংঘর্ষ থাকায় গাড়ি বিএসএমএমইউসহ বিভিন্ন স্পটে পোঁছাতে পারছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর ১০ জায়গায় আগুন, যেতে পারছে না ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৪:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪