ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

ঠাকুরগাঁওয়ে হালখাতার খাবার খেয়ে শিশুর মৃত্যু অসুস্থ শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ২০১২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হালখাতার খাবার খেয়ে রিয়ান (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যুসহ শতাধিক মানুষ গুরুতর অসুস্থ্য হয়েছেন বলে জানা গেছে।

গত ১১ ডিসেম্বর (সোমবার) জেলার রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের মেসার্স হেনা ট্রেডার্সের সত্ত্বাধিকারী বিশিষ্ঠ কীটনাশক ব্যবসায়ী মো: হুমায়ুন কবিরের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতার দাওয়াত খাওয়ার পরে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

নিহত শিশু রিয়ান আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাদেকুল এর পুত্র এবং অসুস্থ্য ব্যক্তিরা সংশ্লিষ্ট এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ্য ব্যক্তিরা বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উত্তরা বাজার এলাকার শরিফ সরকার, আব্দুর রাজ্জাক, ফইজুল ইসলাম সহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, হুমায়ুন কবির বাড়িতে রান্না করে প্যাকেট করে দোকানে এনে আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করেন।

আমন্ত্রিত অতিথিরা যার যার মত করে প্যাকেট নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে আমরা শুনতে পারি যে, উক্ত খাবার খেয়ে একটি শিশুর মৃত্যু সহ শতাধিক লোক গুরুতর অসুস্থ্য হয়েছে। এ বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ভাই ওই খাবার খেয়ে আমি সহ আমার পরিবারের অনেকেই অসুস্থ্য হয়েছে। বর্তমানে আমার হাই পাওয়ারের স্যালাইন চলছে।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির বলেন, এখানে ৩৭ জন লোক হালখাতার দাওয়াত খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে ভর্তি হয়েছেন। ইতি মধ্যে ৪ জনকে রেফার্ড করা হয়েছে। মনে হচ্ছে খাদ্যের বিষক্রিয়ায় এমনটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল মন্ডল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেছি। এবিষয়ে কারো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে হালখাতার খাবার খেয়ে শিশুর মৃত্যু অসুস্থ শতাধিক

আপডেট সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩