ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’

আইন ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ২৫৩৬ বার পড়া হয়েছে

আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলা হবে কিনা সেটা জেল অথরিটি সিদ্ধান্ত নিয়ে থাকে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রবিবার (২০ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব‍্য করেন।

এর আগে রবিবার ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা শাজাহান খানকে হাতকড়া পরিয়ে তোলার সময়— ওই নেতা পুলিশ সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন।

পরে এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আসলে এ বিষয়টি আমাদের এখতিয়ারে না। আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলা হবে কিনা, সেটা জেল অথরিটি সিদ্ধান্ত নিয়ে থাকে। আসামিকে যদি কন্ট্রোল করতে না পারা যায় এবং তার পক্ষ থেকে যদি কোনও নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ পরিয়ে বা আরও জটিল কোনও পদ্ধতি গ্রহণ করে তাকে আদালতে তুলতে পারে জেল কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা আদালতকে জানিয়েছেন বিশেষ করে হাসানুল হক, শাজাহান খান ও জিয়াউল হাসান তাদের নির্বংশ করার হুমকি দিয়েছেন এবং তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করছেন। এছাড়া এদের মধ্যে একজন তো আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হেলমেট ছুড়ে মেরেছেন। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ঝুঁকি মনে করে— তাদের হ্যান্ডকাপ পরিয়ে আদালতে তুলেছে। তারা সেটা আদালতকে জানিয়েছে।

তাজুল ইসলাম বলেন, আজকে ট্রাইব্যুনালে তিনটি মামলার মধ্যে প্রথমটি মানবতাবিরোধী অপরাধের মামলা। এ মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জন আসামি রয়েছেন, যারা এই অপরাধের নির্দেশদাতা ছিলেন। এই মামলার ১৭ জন আসামি আজ উপস্থিত ছিলেন। আমরা আজ আদালতে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট দিয়েছি এবং দুই মাসের সময় চেয়েছি। আদালত আমাদের দুই মাসের সময় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আদালতে আসামিকে হ্যান্ডকাফ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’

আপডেট সময় : ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫