ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

জেড নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / ২৩৭৩ বার পড়া হয়েছে

ঈদ শুভেচ্ছে বিনিময় করছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (৩১ মার্চ) বিকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজনীতিবিদ, চাকরিজীবী, সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা, বিদেশি কূটনীতিকসহ নানা পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ, বিশেষ সহকারীরা, হাই রিপ্রেজেন্টিভরা ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান উপদেষ্টা

এছাড়া রাজনীতিবিদদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজসহ আরও অনেকে।

ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান উপদেষ্টা

বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫