ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

সাংবাদিক শাহজাহানের উপর দুর্বৃত্তদের হামলা।

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজারঃ
  • আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ২০০৫ বার পড়া হয়েছে

দৈনিক রূপালী বাংলাদেশ মৌলভীবাজারের নিজেস্ব প্রতিবেদক, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মো: শাহজাহান মিয়ার এর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করে।
মঙ্গলবার ১৮ মার্চ অনুমান রাত সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল জামে মসজিদের ওজু খানার ভেতর ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হয়ে পাশের অজু খানায় যান। অজু খানার সবদিক লোহার গ্রীল দিয়ে আটকানো। শুধু পূর্বদিকে প্রবেশের গেইট রয়েছে। অজু খানায় প্রবেশের পর উৎপেতে থাকা ৮-১০ জন কিশোর ও যুবক তার পেছন দিয়ে প্রবেশ করে। এসময় মুঠোফোনে থাকা ছবি দেখে দুর্বৃত্তরা সাংবাদিক শাহজাহানের উপর হামলা চালায়। শাহজাহানের চিৎকারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে পাশে থাকা হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলাকারীদের প্রত্যেকের মুখে মাস্ক পড়া ছিল। তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক শাহজাহানের উপর দুর্বৃত্তদের হামলা।

আপডেট সময় : ১১:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫