ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

লক্ষ্মীপুরে বাড়ছে পানি, ত্রাণ পৌঁছায়নি অনেক এলাকায়

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ১৯৬৬ বার পড়া হয়েছে

অনেক এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছেনি

লক্ষ্মীপুরে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা বাড়ছে। দিনে দিনে বাড়ছে বন্যায় আক্রান্তের সংখ্যা। জেলায় এখন প্রায় আট লাখ মানুষ পানিবন্দি। ত্রাণ সহযোগিতা খুবই কম আসছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো যে ত্রাণ দিয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এ ছাড়া সমন্বয়ের অভাবে কিছু মানুষ দুই-তিন বার ত্রাণ পাচ্ছে। আবার পানিবন্দি অনেক এলাকায় ত্রাণের গাড়ি ঢুকতে পাচ্ছে না।

সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের মহেশপুর গ্রামের সালাহ উদ্দিন বলেন, ‘আমাদের গ্রামের ৪শ পরিবার পানিবন্দি, মানুষের ঘরে পানি উঠছে। পানি নামবে, এই আশায় কেউ আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না। এখানে কেউ এখন পর্যন্ত ত্রাণসামগ্রী নিয়ে আসেনি।’

দক্ষিণ হামছাদী ইউনিয়নের আলীপুর গ্রামের ওমর ফারুক বলেন, ‘মূল সড়ক থেকে আমাদের বাড়ি দূরে হওয়ায় এখানে কেউ ত্রাণ নিয়ে আসেনি।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, জেলায় গত দুই দিনে দুই থেকে তিন ফুট করে পানি বাড়ছে আর নতুন করে মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। এই মুহূর্তে ত্রাণ সহযোগিতা পাঠানো এবং মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য নৌকার প্রয়োজন। পানিবন্দি মানুষদের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, শিশুখাদ্য ও অন্যান্য ত্রাণ প্রয়োজন।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, লক্ষ্মীপুরে প্রায় আট লাখ লোক পানিবন্দি, জেলার সদর উপজেলার রামগঞ্জ নতুন করে প্লাবিত হচ্ছে। এসব এলাকা বিশেষ করে সদর উপজেলার দক্ষিণ হামছাদী, উত্তর হামছাদী, বাঙ্গাখা, লাহার কান্দি, কুশাখালী, চরশাহী ইউনিয়নে মানুষ বেশি প্লাবিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লক্ষ্মীপুরে বাড়ছে পানি, ত্রাণ পৌঁছায়নি অনেক এলাকায়

আপডেট সময় : ০৩:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪