ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

কুমিল্লায় থানায় ফিরছেন পুলিশ সদস্যরা

কুমিল্লা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ২০০৮ বার পড়া হয়েছে

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাপক হামলার শিকার হয় সারাদেশের ন্যায় কুমিল্লার বেশিরভাগ থানা। চালানো হয় ভাঙচুর, লুটপাট; ধরিয়ে দেওয়া হয় আগুন। জেলার কোথাও কোথাও পুলিশ সদস্যরা হত্যারও শিকার হন।
এসব সহিংসতার পরিপ্রেক্ষিতে জীবনরক্ষায় কর্মস্থল ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। ফলে কুমিল্লার ১৮ টি থানাতেই বন্ধ হয়ে যায় পুলিশি সেবা। বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে পুলিশের নতুন আইজি ময়নুল ইসলামের নির্দেশে কুমিল্লার থানাগুলোতে ধীরে ধীরে কাজে যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা, চালু হতে শুরু করেছে থানাগুলোর কার্যক্রম। পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু না হলেও স্বল্প পরিসরে শুরু হয়েছে থানার অভ্যন্তরীণ কার্যক্রম। জিডি কিংবা অভিযোগ করতে পারবেন গ্রাহকরা।
সোমবার (১২ আগষ্ট) সকালে কুমিল্লা কোতওয়ালী থানায় গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানায় অবস্থান করছেন পুলিশ। শুরু হয়েছে বিভিন্ন কার্যক্রম। এই বিষয়ে, কুমিল্লা কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আমরা ইতিপূর্বেই থানার অভ্যন্তরীণ কার্যক্রমগুলো শুরু করেছি। যেকোনো সেবা প্রত্যাশীরা জিডি কিংবা অভিযোগ অনায়াসেই আমাদের ডিউটি অফিসারের কাছে গিয়ে করতে পারবেন। আমি এবং আমার ডিউটি অফিসাররা এ বিষয়ে সার্বক্ষণিক তৎপর রয়েছে। থানার সেবা আমরা চালু করেছি।
এদিকে, পুলিশ সদস্যরা দায়িত্বে না থাকায় পুরো জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় প্রতি রাতেই জেলার বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। বিপদে পড়লে কার কাছে যেতে হবে, তা নিয়েও সংশয়ে ছিলো সাধারণ মানুষ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় থানায় ফিরছেন পুলিশ সদস্যরা

আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪