ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নববর্ষে বন্ধ থাকবে যেসব রাস্তা ,যে পথে চলতে হবে

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / ২১২৫ বার পড়া হয়েছে

বাংলা নতুন বছর ১৪৩১ উদ্যাপন উপলক্ষে রাজধানী থাকবে উৎসবমুখর। এ কারণে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগামীকাল রোববার ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বেশ কিছু সড়ক বন্ধ ও বিকল্প ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এই সময়ে নগরবাসীকে এলাকা বা রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাঁটাবন ক্রসিং পয়েন্টকে সম্ভাব্য ডাইভারশন পয়েন্ট হিসেবে ধরা হয়েছে।

এ সময় যানবাহন চলাচলের বিকল্প সড়কের নির্দেশনায় বলা হয়েছে-
মিরপুর-ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলো বাংলামোটর-মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে। বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে এবং শান্তিনগর-রাজমণি থেকে গুলিস্থান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহনগুলোকে নাইটিঙ্গেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নববর্ষে বন্ধ থাকবে যেসব রাস্তা ,যে পথে চলতে হবে

আপডেট সময় : ০১:৩৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪