ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

কিশোরী ধর্ষণ, অভিযোক্ত যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • / ২১৬২ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃত নাহিদ হোসেন (২৩)

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মায়ের করা মামলায় অভিযুক্ত নাহিদ হোসেনকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ হোসেন হরণী ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ হোসেন ওই কিশোরীর প্রতিবেশী। দীর্ঘদিন ধরে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। গত ৭ এপ্রিল বিকালে মেয়েকে ঘরে ঘুমে রেখে পাশের বাড়িতে যান মা। এ সুযোগে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায় নাহিদ। মা বাড়ি ফিরলে বিষয়টি জানায় মেয়ে।

গত ৯ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় নাহিদকে আসামি করে মামলা করেন কিশোরীর মা। ওই মামলার ভিত্তিতে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজারে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ বলেন, ‌‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে নাহিদ। তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরী ধর্ষণ, অভিযোক্ত যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪