ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ২০০৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুল ইসলাম(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে ইটাখোলা তিস্তা সেচ ক্যানেলের খালুয়া ব্রীজ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার মোঃ মতিয়ার রহমান ছেলে।

এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাটের হাতিবান্ধা এলাকা থেকে মোটর সাইকেল যোগে নীলফামারীতে আসছিলেন জিয়ারুল। তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ ক্যানেলের খালুয়ার ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনায় শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলের ব্যাটারী ও তেলের ট্যাংকার ভেঙ্গে কয়েকটি ফেন্সিডিলের বোতল বের হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩৮ বোতল ফেন্সিলিসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, তার ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। নীলফামারীতে সরবরাহের জন্য ফেন্সিডিলের বোতলগুলো আনছিলেন তিনি।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীলফামারীতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক-১

আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪