ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

টানা সপ্তম দিনের মতো হাড় কাঁপানো শীতে কাপছে নীলফামারীর জনজীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / ১৯৬৯ বার পড়া হয়েছে

জিকে রউফ, নীলফামারীঃ হিমালয় ঘেঁষা উত্তরের জেলা নীলফামারীতে টানা ৭ দিন ধরে চলছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে চারিদিক। গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ছে তুষারপাত। প্রচণ্ড ঠাণ্ডা আর হিমেল বাতাস সব মিলিয়ে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।

গেল সাত দিন ধরে দেখা মেলেনি সূর্যের। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন সাধারণ মানুষ। অপর দিকে, ঘন কুয়াশার চাঁদরে মোড়ানো রাস্তায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। বাড়ছে লেপ-তোষক তৈরি কারিকরদের ব্যস্ততাসহ শহরের পুরনো উষ্ণ কাপড়ের দোকান গুলোতে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড়।

জানতে চাইলে, সদর উপজেলার রামনগর এলাকার দিন মজুর আশরাফ আলী (৪৫) সংবাদ কর্মীকে জানান, “গত কয়েক দিনের হাড় কাঁপানো ঠাণ্ডায় মাঠে কাজ করতে পারিনি। কিন্তু এভাবে আর কত দিন? কাজ না করলে তো পেটে ভাত যাবে না”
একই এলাকার আরেক দিন মজুর সোবহান আলী (৪৮) জানান, “গত সাত দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠাণ্ডায় গরু মহিষ নিয়ে মাঠে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। আজ তো গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ছে কুয়াশা”।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম জানান, “গত কয়েক দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার। সাথে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টির মত তুষারপাত। মূলত এই কারণেই শীত জেঁকে বসেছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রী সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টানা সপ্তম দিনের মতো হাড় কাঁপানো শীতে কাপছে নীলফামারীর জনজীবন

আপডেট সময় : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪