ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে- সাবেক এমপি আনোয়ার-উল-আজিম

ইবনুল হাসান রায়হান ,কুমিল্লাঃ
  • আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৯৬৭ বার পড়া হয়েছে

লাকসাম দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীবৃন্দ ও লাকসামের কর্মরত সাংবাদিকদের সাথে লাকসাম-মনোহরগঞ্জের সাবেক এমপি কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেল ৩ টায় লাকসাম পৌরসভার পৌর অডিটোরিয়াম হলরুমে লাকসাম দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) এম. আনোয়ারুল আজিম। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। এই বাজারের উন্নয়নের আপনারা দৌলতগঞ্জ  বাজারের ব্যবসায়ীবৃন্দরা সকল দলমত নির্বিশেষে ব্যবসাকে উজ্জীবিত করুন এটাই আপনাদের নিকট আমার প্রত্যাশা। আমরা এই সমাজ এই দেশকে কি দিতে পেরেছি, আসুন এই জনগনের জন্য দেশের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে একটা সুন্দর পরিবেশ গড়তে পারবো। আপনারা আপনাদের মাঝে কমিটি সৃষ্টি করুন, লাকসামের সাধারণ ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করে শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় লাকসামের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচিত ব্যবসায়ী সমিতি সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের পরিচালনা করতে, বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

এদিকে বাদ মাগরিব লাকসামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, আপনাদের সত্য প্রকাশ ও সুন্দর লিখনের মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো, আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন। অপরাধ দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে লিখবেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সরকারের ভালো কাজের বিবরণ তুলে ধরবেন। জনগন আপনাদের মাধ্যমে ভালো কাজ ও অপরাধ দূর্নীতির অনিয়মের খবর জানতে পারলে  আইনশৃঙ্খলা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, লাকসাম মনোহরগঞ্জ উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিতি ছিলেন । অনুষ্টানে বক্তারা আগামী দিনে লাকসাম মনোহরগঞ্জ উপজেলার শান্তি শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে- সাবেক এমপি আনোয়ার-উল-আজিম

আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪