ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

ইহরামের কাপড় পরে পালাচ্ছিলেন আওয়ামী লীগের ২ নেতা

সিলেট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ১৯৬৩ বার পড়া হয়েছে

আটক দুই নেতা(ফাইল ছবি)

সৌদি আরব পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের দুই নেতা আটক হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল। জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কোতোয়ালি থানায় আনা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইহরামের কাপড় পরে পালাচ্ছিলেন আওয়ামী লীগের ২ নেতা

আপডেট সময় : ১২:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪