ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

বেক্সিমকোর ওষুধবাহী গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ১৯৬৫ বার পড়া হয়েছে

ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মার গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। বেক্সিমকো নামের প্রতিষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সদ্য গ্রেফতার সালমান এফ রহমানের মালিকানাধীন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীরা গাড়িটি আটক করেন। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধার করা ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেন শিক্ষার্থীরা।

পরে সিগন্যাল অমান্য করে চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন। এরপর গাড়িটির পেছনের ঢালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে স্কচটেপে পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা।

পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধার করা ইয়াবা গণনা করেন। আটক গাড়িসহ চালক সোহাগ (৩৫) ও উদ্ধার করা মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক চালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াত পুর ইউনিয়নের হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অজ্ঞাত একজন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছে অজ্ঞাত এক ব্যক্তি। ফলে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে পুলিশ।তিনি আরও জানান, এ ছাড়া জব্দ করা ইয়াবা ও পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে চালককে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেক্সিমকোর ওষুধবাহী গাড়ি থেকে ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪