ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

কুড়িগ্রামে সড়ক পরিবহন আইন১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ১৯৬৩ বার পড়া হয়েছে

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে গত ১ বছরে কুড়িগ্রামে ৮ হাজার ৪৮০টি মামলা দেওয়া হয়েছে বিভিন্ন যানবাহনকে। এ মামলাগুলোর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮ হাজার ৩৫০টি মামলা। আর এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকার মতো।কুড়িগ্রাম ট্রাফিক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কুড়িগ্রাম ট্রাফিক পুলিশ অফিস সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলায় বিভিন্ন যানবাহনের ওপর ৮ হাজার ৪৮০টি মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়াও ৪৬৫ জন রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ।
এসব গাড়ির চালকরা পুলিশের কথায় উদ্বুদ্ধ হয়ে গাড়ির রেজিস্ট্রেশন করেছেন। যার ফলে প্রায় ৫১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। অপর দিকে সচেতনতা বাড়াতে জেলায় প্রায় ১০৫টি জনসচেতনতামূলক সভা করেছে ট্রাফিক বিভাগ।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মঈনুদ্দিন মিয়াজি বলেন, আমি যেদিনই জেলা শহরে যাই, প্রায় দেখি ধরলা ব্রিজ পশ্চিম পাড়ে সার্জেন্টরা বিভিন্ন গাড়ির কাগজপত্র চেক করছে। এটা অবশ্যই ভালো, যাদের গাড়ির কাগজপত্র নাই তারা তাদের সামনে যাবে না। তখন হবে কি চালকরা গাড়ির রেজিস্ট্রেশন পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স করবে এবং বৈধভাবে সড়কে চলাচল করবে। সেক্ষেত্রে সড়ক দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে।

তিনি আরও বলেন, পুলিশ এমন তৎপর থাকলে, কমে আসবে সড়ক দুর্ঘটনা। পাশাপাশি সরকার রাজস্ব হারাবে না। যদি আবার পুলিশের সার্জেন্টরা ঘুষ নিয়ে চালকদের ছেড়ে দেয়, তাহলে তো দু পক্ষেই ক্ষতির সম্মুখীন হবে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর বানিউল আনাম বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা সড়কে কাজ করে চলেছি। সড়কে যেন সকলেই সড়ক পরিবহন আইন মেনে চলে তা নিয়ে আমরা কাজ করছি এবং হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে সে বিষয়টি নিশ্চিত করছি।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে আমরা কাজ করে চলেছি। মালিক শ্রমিক ইউনিয়ন, পেশাদার মোটরযান চালক স্কুল ও কলেজের ছাত্রছাত্রীসহ পথচারী জনসাধারণদের নিয়ে বিভিন্ন সময়ে আমরা সচেতনতামূলক সভার আয়োজন করেছি। হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন ও ফিটনেস বিহীন গাড়ি যেন সড়কে না চলে এ নিয়ে কাজ করছি আমরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে সড়ক পরিবহন আইন১ বছরে ৮ হাজার মামলা, আড়াই কোটি টাকা জরিমানা আদায়,

আপডেট সময় : ০৯:৩৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪