ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নন্দীগ্রামে আগুনে পুড়লো বর্মণের বসতবাড়ি, ক্ষতি সাড়ে ৩ লাখ

স্টাফ রিপোটারঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ১৯৮৯ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে হিন্দু সম্প্রদায়ের দুই বর্মণ পরিবারের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কেউ হতাহত হননি। পৃথক তিনটি টিসসেড ঘর পুড়ে প্রায় সাড়ে ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সুত্রপাত এখনো আইডেন্ডিফাই করা যায়নি।
গত সোমবার দিবাগত রাতে পৌর এলাকার পাশ্ববর্তী হাটুয়া গ্রামে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, রাত ৮টার দিকে হাটুয়া গ্রামের মধু চন্দ্র বর্মণসহ তার পরিবারের সবাই ঘরের বারান্দায় বসে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎই তাদের ঘরে আগুন লাগে। মূহুর্তেই পাশের বাড়ি নিখিল চন্দ্র বর্মণের ঘরেও আগুন লেগে যায়। গ্রামের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হন। আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরগুলো থেকে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। চোখের সামনে পুড়ে যায় টিনের ঘরসহ আসবাবপত্র। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান জানান, আগুন লাগার ৫মিনিট পর আমরা খবর পেয়েছি। দুইটি ইউনিট ৫মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে। টিনসেড তিনটি ঘর পুড়ে গেছে। আগুনের কারণ সম্পর্কে আপাতত ধারণা করা যাচ্ছে না। তদন্তে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির জানান, অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নন্দীগ্রামে আগুনে পুড়লো বর্মণের বসতবাড়ি, ক্ষতি সাড়ে ৩ লাখ

আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪