ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

মধুপুরে মসলা জাতীয় ফসলের মাঠ দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৯৫৫ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারী) বিকালে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন এর বাড়ীতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মোহাম্মদ দুলাল উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী টাঙ্গাইলের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার কৃষি অফিসার মাসুদুর রহমান, মধুপুর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান,উপসহকারী কৃষি অফিসার তাপস কুমার সরকার, আব্দুর রহিম রাজু, মাজেদুর রহমান, খাজা মাইনউদ্দিন,ফারুক হোসেন,মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ। এসময় কুড়াগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক কৃষক কৃষাণীগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে অতিথিগন বলেন, সরকারের পাশাপাশি কৃষকের আগ্রহ থাকলে আগামীতে মসলা জাতীয় ফসলের উৎপাদন করে নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারবে।
মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আল-মামুন রাসেল বলেন, আমাদের দেশ বেশকিছু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও মসলা জাতীয় খাদ্য উৎপাদনে এখনো স্বয়ংসম্পন্ন নয়। এখনো বিদেশ থেকে অনেক মসলা জাতীয় খাদ্য আমদানি করতে হয়। আমদানি কমাতে মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকার প্রণোদনাসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। সরকার চাইছে আমাদের কৃষকেরা নিজেরাই আবাদ করে, মসলা জাতীয় ফসল উৎপাদনে সফল হবে। তাহলে অনেক বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে। কৃষকের মসলা জাতীয় ফসল উৎপাদনে আগ্রহ বাড়াতেই এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পিঁয়াজ, আদা, হলুদ, মরিচসহ বেশ কিছু মসলা আমদানি করতে হয়। সামনের দিনগুলোতে আমদানি কমাতে এবং মসলা জাতীয় ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবার জন্য আজকের এই আয়োজন গ্রহণ করা হয়েছে। সকল কৃষককে খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে হবে। তাহলে আমাদের বিদেশের উপর আর নির্ভর করতে হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধুপুরে মসলা জাতীয় ফসলের মাঠ দিবস পালিত

আপডেট সময় : ১০:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪