ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

বগুড়া শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ ছোট ভাইকে গাছের সাথে হাত পা বেঁধে নির্যাতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৯৯০ বার পড়া হয়েছে

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ির জায়গা নিয়ে ভাই কর্তৃক ভাইকে আম গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতন। মায়ের অভিযোগে পুলিশের হাতে তিন ভাই আটক।
জানা যায়, পৌর এলাকার তেঘরী গ্রামের মৃত: মফিজ উদ্দিনের মৃত্যুর পর থেকে বসত বাড়ির ২৭ শতক জায়গা নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেড় ধরে সোমবার সকালে ছোট ভাই মিলন বাঁশের বেড়া দিতে তার সীমানা নির্ধারণ করতে গেলে অপর সহদর ভাই জাহিদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম তাকে বাধা প্রদান করে ও বাক বিতন্ডায় জড়িয়ে পরে । তাদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে ছোট ভাই মিলনকে আম গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতন করে। মা জামিলা বেওয়া ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ও তিন ভাইকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, ছোট ভাই মিলন একজন মাদক সেবনকারী। সে যেকোন সময় মারপিটসহ খুন জখমের ঘটনা ঘটাতে পারে। সেজন্য তাকে আম গাছের সাথে হাত, পা বেঁধে রাখা হয়েছে।
এবিষয়ে মা জামিলা বেওয়া বলেন, বাড়ির পার্শ্বে ফাঁকা জায়গায় মিলন বেড়া দিতে গেলে আমার বড় দুই ছেলে তাকে বাধা প্রদান করে ও ছোট ছেলেকে আম গাছের সাথে হাত পা বেঁধে রেখে নির্যাতন করে।
থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, মায়ের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তিন ভাইকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়া শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ ছোট ভাইকে গাছের সাথে হাত পা বেঁধে নির্যাতন

আপডেট সময় : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪