ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নীলফামারীতে যাবজ্জীবন সাজা ভোগশেষে উপার্জনের জন্য পেলেন চার্জার ভ্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / ২০০৭ বার পড়া হয়েছে

একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ শেষে মুক্তি পেয়ে উপার্জনের জন্য একটি চার্জার ভ্যান পেয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার লেবু মিয়া(৫১)।
তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির উদ্যোগে ৫৩ হাজার টাকা দামের এই চার্জার ভ্যান প্রদান করা হয়। গত ৪জানুয়ারী যাবজ্জীবন সাজা শেষে জেল হতে মুক্তি পান লেবু মিয়া।
কারাগার প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ লেবু মিয়ার হাতে ভ্যানের চাবি তুলে দেন।
এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেল সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
মুক্তি পেয়ে সরকারের এমন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেবু মিয়া বলেন, জীবনের বড় অংশটাই তো শেষ হয়ে গেছে। তিন ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে আমার জীবনটা অনেক কষ্টের গেছে। জীবনের শেষ মুহুর্ত্বে এসে উপার্জনের জন্য যে ব্যবস্থা করে দেয়া হলো এটি আমার বাকি জীবনকে এগিয়ে নেবে। খেয়ে পড়ে বেঁেচ থাকতে পারবো পরিবার পরিজন নিয়ে।
তবে হত্যা মামলাটি মিথ্যে ছিলো জানিয়ে লেবু মিয়া বলেন, ওই ঘটনার সাথে কোন সম্পৃক্ততা ছিলো না।
সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ২০০২ সালের ৩১জুলাই থেকে ২০২৪ সালের ৩জানুয়ারী পর্যন্ত যাবজ্জীবন সাজাভোগ শেষ হয় লেবু মিয়ার। সরকারের সমাজ সেবা বিভাগের উদ্যোগে ওই ব্যক্তিটির পাশে দাঁড়ানো হয়।
আমরা তাকে একটি চার্জার ভ্যান দিয়েছি যাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীলফামারীতে যাবজ্জীবন সাজা ভোগশেষে উপার্জনের জন্য পেলেন চার্জার ভ্যান

আপডেট সময় : ০৮:২৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪