ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ্য,২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • / ১৯৯৬ বার পড়া হয়েছে

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় কালার মাষ্টার (এসকিউ গ্রুপ) নামের একটি কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ ৩৪ জন শ্রমিক অসুস্থ্য হয়ে পরেন। তাদেরকে পাশের শ্রীপুরের মাওনা আল হেরা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া গত শুক্রবার (১২ জানুয়ারী) দুপুরে রিফাত হাসান (৩০) ও বুধবার দুপুরে নারগিস আক্তার (৪৫) নামে দুই শ্রমিক মারা যান। 

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত কালার মাস্টার (এসকিউ গ্রুপ) কারখানাতে ১৬ হাজারের অধিক শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের অধিকাংশই নারী শ্রমিক। গত শুক্রবার সকালে কর্মরত অবস্থায় রিফাত হাসান নামে এক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শনিবার কর্মরত থাকা অবস্থায় বেশ কয়েকজন শ্রমিকের হঠাৎ স্বাসকষ্ট দেখা দেয়। কারখানার লোকজন খোঁজ পেয়ে তাৎক্ষনিক ভাবে ৩৪ জন শ্রমিককে শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ৮ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর আগে গত বুধবার নারগিস আক্তার নামে অপর এক নারী শ্রমিক শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে ওই রোগীকে শ্রীপুরের অন্য একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত একাধিক শ্রমিক জানান, তারা দীর্ঘদিন ধরে এই কারখানায় কাজ করছেন। এমন ঘটনা তারা কখনো দেখেনি। কাজ করার সময় শনিবার সকালে হঠাৎ করে বেশ কয়েকজনকে মাথা ঘুরে মেঝেতে পড়ে যেতে দেখেছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তারা দু’জনের মারা যাওয়ার কথা শুনেছেন।

এসকিউ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) শাহরিয়াত হোসেন জানান, গত শুক্রবার একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এর আগেও একজন মারা গেছে। তাছাড়া শনিবার বেশ কয়েকজন অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানাটি দুদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ শিল্পপুলিশ-৫ এর পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান জানান, সকালে এসকিউ গ্রুপের কালার মাষ্টার কারখানায় শ্রমকি অসুস্থ্য হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভালুকায় এসকিউ কারখানায় ৩৪ শ্রমিক অসুস্থ্য,২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪