ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নেত্রকোনায় সাড়ে আট হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ২০০১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সাড়ে আট হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ২
নেত্রকোনার কলমাকান্দায় ৮ হাজার ৫০০ কেজি (১৭০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর তিন রাস্তা মোড় এলাকা থেকে চোরাকারবারে জড়িত দুইজনকে আটক এবং চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি পিকআপ ও একটি লড়ি গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দু’জন হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের মো. মোস্তফা মিয়া (৩৭) ও লেংগুরা ইউনিয়নের কেবলপুর গ্রামের মো. রায়হান মিয়া (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে আনা চিনি পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ৫০ কেজির ওজনে একটি পিকআপে ৭০ বস্তা ও একটি লড়িতে ১০০ বস্তা, মোট ১৭০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজার মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখসহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোনায় সাড়ে আট হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ২

আপডেট সময় : ১০:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪