ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
Logo জুড়ীতে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত। Logo নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির Logo জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত Logo ডিসেম্বরের শুরুতে তফসিল, অক্টোবর পর্যন্ত নতুন ভোটার: ইসি Logo বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা Logo বৈষম্যবিরোধী মামলায় জুড়ীর ফুলতলা ইউপি চেয়ারম্যান গ্রেফতার Logo জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ যেকোনও দিন Logo জুড়ীতে সেফটি ট্যাংক থেকে মানি বেগ তুলতে গিয়ে নিহত ১ ,আহত ১ Logo জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Logo নৈতিক শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে -গোলজার আহমদ হেলাল

নেত্রকোণায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা : আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ২০২৫ বার পড়া হয়েছে

মোঃ খান সোহেল
নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী মাজহারুল ইসলামের দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। অফিস কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর পূর্বধলা উপজেলার বিশকাকুনী ও খলিশাউড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের কর্মীরা এ হামলা করেছেন বলে স্বতন্ত্র প্রার্থীর শিবির থেকে অভিযোগ করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ব্যানার ছিঁড়ে ফেলে। অফিসে থাকা ৩৫/৪০ টি চেয়ার ভাঙচুর করে হামলাকারীরা।

জানা যায়, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা মহানগরের কৃষক লীগের নেতা মাজহারুল ইসলাম সোহেল। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ ব্যাপারে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার আহমেদ হোসেন ও ট্রাকের মাজহারুল ইসলাম ছাড়া অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র আনোয়ার হোসেন (ঈগল), জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান তালুকদার (লাঙ্গল) ও তৃণমূল বিএনপির আব্দুল ওয়াহাব হামিদি (সোনালী আঁশ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেত্রকোণায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা : আহত ১০

আপডেট সময় : ০২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪